পিরোজপুর আদালতে হাজিরা দিতে এসে চুরি করলেন পুলিশের মোটরসাইকেল

পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় মো: ফয়সাল শেখ (৩৩) নামের এক যুবক। পরে শনিবার (২০ জানুয়ারি) শহরের ছোট খলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত মো: ফয়সাল শেখ (৩৩) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার মো: ফারুখ শেখের ছেলে।

পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেণ, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল একটি মাদক মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহায়তায় আসামি ফয়সালকে শনাক্ত করে। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামি ফয়সালকে আটক করে। আসামির দেয়া তথের ভিত্তিতে পিরজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

