বগুড়ায় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রয়, ভোক্তা অধিকারের জরিমানা

বগুড়ার কলোনিতে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করায় বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় বগুড়া শহরের কলোনি এলাকায় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করায় এই অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রীজভি।
জেলা পুলিশের একটি চৌকস দলের সহযোগিতায় অভিযানে শহরের কলোনি এলাকায় ঔষধের দোকান ইসলাম ড্রাগসকে এইচ এস হার্ডম্যানসহ বিভিন্ন ইনজেকশন ও অন্যান্য স্যালাইনের মূল্য মোড়কের মূল্যের চাইতে ৭০ থেকে ১০০ টাকা বেশি নেওয়ার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

পাশাপাশি ওই ব্যবসায়ীর স্টকে থাকা ১৩০ থেকে ১৫০ প্যাকেট স্যালাইন পার্শ্ববর্তী হেলথ সিটি হসপিটালে নির্ধারিত দামে বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয় এবং হেল্থ সিটি হসপিটালকে মোড়কের মূল্যে রোগীদের কাছে বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়।

অভিযানের বিষয়ে বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রীজভি বলেন, সম্প্রতি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থানে মোড়কের মূল্যের চাইতে অতিরিক্ত দামে বিশেষ করে স্যালাইন ও বিভিন্ন ইনজেকশন বিক্রির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতারণার দায়ে বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

