রিজেন্টের সাহেদ যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেলেন

রিজেন্টের সাহেদ যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেলেন। রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো: সাহেদ করিমকে অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ তার আপিল মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো: শাহ মঞ্জুরুল হক ও এস এম শাহজাহান।
আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, এ অস্ত্রটি আসল নয়। এ বিষয়টি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। তাই আদালত রিজেন্টের সাহেদকে আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাহেদ যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে আটক করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। পরে র্যাব উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
