সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ২টি ট্রাক জব্দ করা হয়। বুধবার (২৩ এপ্রিল) সকালে নগরীর শাহপরান এলাকার মুরাদপুর থেকে তাঁদের আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নগরীর শাহপরান এলাকার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার ওপরে ২টি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। এসময় ১টি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তাসহ মোট ৭৩৫ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, পাবনার সুজানগরের মৃত মো: ইসমাইল শেখের ছেলে মো: এরশাদ শেখ (৪০) (ট্রাকচালক) তার ভাই মো. গিয়াস প্রামাণিক (২০) (হেলপার) ও রাজশাহী সদরের মো: মইন উদ্দিনের ছেলে মো: স্বপন ইসলাম (৩২) (ট্রাকচালক), মো: বদুদ জামানের ছেলে মো: শাহজাহান (২৭) (হেলপার)।
সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটকের বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো: সাইফুল ইসলাম জানান, আটকৃতদের বিরুদ্ধে (এসএমপি) শাহপরান থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে (এসএমপি) গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক বৃদ্ধ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
