কিশোরগঞ্জের ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দসহ আটক ২

কিশোরগঞ্জের ভৈরবে ১টি কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও ২ জনকে আটক করেছে র্যাব। বুধবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
র্যাব সূত্র জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ এবং ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার মাঠপাড়া চাচড়া এলাকার মো: মোবারক শেখের ছেলে রাজু শেখ (৩৮) ও শেখহাটি আদর্শপাড়া এলাকার মো: আছালত মণ্ডলের ছেলে মো: আল আমিন (২৫)। তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
কিশোরগঞ্জের ভৈরবে ১০ হাজার কেজি জব্দসহ আটকের বিষয়ে র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট মো: ফাহিম ফয়সাল বলেন, এগুলো শুল্কফাঁকি দেওয়া ভারতীয় চিনি। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। তারা দীর্ঘদিন ধরে চোরাকারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়ের করে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

