শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে এক বাউল শিল্পীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নে এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দুবলাগাড়ি গ্রামের মো. রায়হান (২৮) ও তাজপাড়া গ্রামের পারভেজ হাসান (২৬)। এই মামলায় তাঁদের সঙ্গে আরও সাতজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী স্থানীয় একজন বাউল শিল্পী। শুক্রবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে দেখা করতে তিনি শেরপুর শহরে আসেন। রায়হান তাঁকে চাচার বাসায় পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে কৌশলে সঙ্গে নিয়ে যান। এরপর পৃথক দুটি স্থানে রায়হান ও পারভেজ তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এসময় আরও কয়েকজন ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত দুইজনকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে শনিবার ভোরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত রায়হান ও পারভেজকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে শেরপুর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

