কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। গ্রেপ্তারকৃত মাহবুব রহমান (৩৭) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়ার মোহাম্মদ সৈয়দের ছেলে। বিয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়ে, কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মুনিফ তকি জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ থানাধীন শাহ পরীর দ্বীপ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান কালে, একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী চালিয়ে অভিনব কৌশলে রাখা ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি ইজিবাইক জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত মাহবুব রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫
কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার
নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু
আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
কক্সবাজারে নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
মা হারানোর ২২ দিন পর ডাকাতের হামলায় বাবার মৃত্যু, অনাথ দুই শিশু
কক্সবাজারে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজারে ডিবি’র জালে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১
চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার ২
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতার মৃত্যু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন