গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির সড়ক অবরোধ ও বিক্ষোভ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের বনানী মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেওয়া দলটির নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কের এক পাশ অবরোধ করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এনসিপির নেতারা বলেন, গোপালগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে আমাদের নেতাদের গাড়িবহরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ ও অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালিত হবে।’
পোস্টে আরও বলা হয়, ‘সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।’
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ শুরু
বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ
শেরপুরে ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক
শেরপুরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আর্জেন্টিনার সমর্থকসহ গ্রেফতার ৫
শেরপুরে বারোদুয়ারি হাটের জায়গা দখল করে দোকান নির্মাণের মহোৎসব
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন