মঈন উদ্দিন সরকার সুমন

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সহ ব্রাহ্মণবাড়িয়ার চারজন নির্বাচিত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সুয়েখ প্রেসক্লাবের অফিসে সুন্দর ও স্বাভাবিকভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিকভাবে সদস্যরা আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

এতে সভাপতি, যুগ্ম সম্পাদক এবং প্রচার সম্পাদক তিনটি গুরুত্বপূর্ণ পদেই ব্রাহ্মণবাড়িয়ার চারজন কৃতকার্য হন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুয়েত প্রবাসী মঈন উদ্দিন সরকার সুমন। তিনি বিভিন্ন সময়ে দেশ বিদেশের বিভিন্ন মিডিয়াতে কাজ করে কুয়েতে বেশ পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনেও তার রয়েছে বিশেষ অবদান। মঈন সুমন বর্তমানে সময় টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হেবজু মিয়া। তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়। তিনি অল্প সময়ে খুব পরিচিতি লাভ করেছেন এই পেশায়। বর্তমানে যমুনা টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মহসিন পারভেস। তার বাড়ীও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়। তিনি সাংবাদিকতার পাশাপাশি স্যোসাল মিডিয়ায় বিভিন্ন সময়ে প্রবাসীদের প্রয়োজনীয় বার্তা ও তথ্য দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। বর্তমানে ডিবিসি নিউজের কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর খান পলাশ । তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে। তিনিও কুয়েতে ক্রীড়া জগতে বেশ
সুপরিচিত। ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিন বেশ সুনামের সাথে নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি। সম্প্রতি নিউজ২৪ টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সুয়েখ প্রেসক্লাবের অফিসে গণতান্ত্রিকভাবে সদস্যরা আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। নির্বাচন কেন্দ্র উদ্বোধন করেন সাদ সালেম আল রশিদি- আসমা গভর্নর -পৌরসভার মুদির। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ভোট। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান পলাশ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ নির্বাচিত হন ।

সভাপতি – মঈন সুমন , সাধারণ সম্পাদক – আ হ জুবেদ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।

এছাড়া সহ-সভাপতিঃ মোঃ জালাল উদ্দিন- আর টিভি, সহ-সভাপতিঃ আল আমিন রানা –মাই টিভি, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ হেবজু মিয়া- যমুনা টিভি, সাংগঠনিক সম্পাদকঃ সাদেক রিপন –৭১ টিভি, প্রচার সম্পাদকঃ মহসিন পারভেস –ডিবিসি নিউজ, মহিলা বিষয়ক সম্পাদকঃ নাসরিন আকতার
মৌসুমী–জয়যাত্রা সহ আরো কিছু পদ নিয়ে কমিটির আংশিক ঘোষণা করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন বলেন কুয়েতে প্রায় ২ লক্ষ ৮০ হাজার প্রবাসীর বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের নানা অসংগতি সমস্যা
ও সম্ভাবনা কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সংবাদকর্মীরা। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার
কথা ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনার জাহাঙ্গির খান পলাশ বলেন কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সংবাদ কর্মীরা যেভাবে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ধারায় স্বতঃস্ফুর্ত ভোটের মাধ্যমে তাদের নেতৃবৃন্দ নির্বাচিত করেছেন। আমি এই দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। এই নির্বাচন প্রক্রিয়া কুয়েতের মাটিতে একটি ইতিহাস হয়ে থাকবে। এটি একটি শিক্ষনীয় বিষয় যা সুষ্ঠু ধারায় গণতান্ত্রিকভাবে কিভাবে নির্বাচন করা যায় তারই একটি প্রতিফলন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...