অন্বেষণ ডেস্ক :

বুর্জ খলিফায় দেখানো হবে শাকিবের ‘দরদ’ সিনেমার টিজার

বিশেষ সংবাদ

বুর্জ খলিফায় শাকিবের ‘দরদ’ সিনেমার টিজার দেখানো হবে। শুটিং শেষে এখন ‘দরদ’ সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয়ি অভিনেত্রী সোনাল চৌহানকে।

তবে এবার জানা গেছে ‘দরদ’ সিনেমারটির প্রথম টিজার বুর্জ খলিফায় প্রকাশ হবে। যা এর আগে বাংলাদেশি কোনো সিনেমার ক্ষেত্রে ঘটেনি।

বিষয়টি জানিয়ে নির্মাতা অনন্য মামুন এক ভিডিওবার্তায় জানান, হ্যাঁ আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি।

আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’ এর টিজার ভাসছে। তবে হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনে আরেকটি সারপ্রাইজ। ‘দরদ’এর প্রথম ২০ সেকেন্ডের টিজার দেখানো হবে বুর্জ খলিফায়।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা ‘দরদ’। শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও এ সিনেমায় আরও থাকছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, সাফা মারুয়া, অলোক জৈন, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তেলেগু, মালায়লাম, তামিল, কন্নড় ভাষায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...