দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রথম ধাপে দেশজুড়ে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ফেনী জেলার সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সার পরিস্থিতি নিয়ে কৃষকদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তাই এ নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ যদি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুত করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশস্থল পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ এবং নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

