আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে দেশের ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশটা সবার, তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানস্থল থেকে তিনি ভার্চুয়ালি দেশের সব জেলার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লাখ লাখ তরুণের সঙ্গে সরাসরি যুক্ত হন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান দেশের তরুণ শক্তির পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসি সদস্য সংখ্যা ২২ হাজার। এছাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কোটি এবং প্রাথমিক পর্যায়ে আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিশাল সংখ্যক মানুষ যদি দেশ পুনর্গঠনের কাজে যুক্ত হয়, তবে দেশের অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তরুণ সমাজের পরিবর্তনের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি পরিবর্তন চায়, তবে তা অবশ্যই করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন আনতে পারে, সেটি তারা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এবং মূলত সেখান থেকেই পরিবর্তনের সূচনা হয়েছে।
দেশব্যাপী শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানের মূল লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যেখানে পরিবর্তনের সূচনা করেছে, সেখানে সবাই মিলে আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, শতভাগ না হলেও অন্তত ৮০ ভাগ সমস্যার সমাধান করা সম্ভব।
পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর পাশাপাশি প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। পরিশেষে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আসুন এবার সবাই মিলে রাষ্ট্র ও দেশকে পুনর্গঠন করি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

