মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (ক্রিটিক্যাল) এবং ৪৬টি পিলারে (পিয়ার) বিভিন্ন মাত্রায় ফাটল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সেফটি অডিট কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, সেফটি অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী, মেট্রোরেল রুটের ৭৩০টি বেয়ারিং প্যাডের সবগুলো ঝুঁকিপূর্ণ নয়। এর মধ্যে ১৪৭টির ত্রুটি সামান্য এবং ২৯৭টি প্যাডের ত্রুটি মূলত স্থাপনজনিত ত্রুটি। তবে ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রার ফাটল দেখা গেছে।

এই ত্রুটিগুলো সংশোধনে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থানচ্যুতির ঝুঁকি এড়াতে ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট বসানো হয়েছে এবং ২৭টি বেয়ারিং প্যাডে সেটেলমেন্ট মার্কার স্থাপন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই ২৭টি প্যাড প্রতিস্থাপন করা হবে।
এছাড়া পিলারের ফাটল পরীক্ষা ও মেরামতের জন্য বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এবং ফাটল পর্যবেক্ষণে ১০২টি স্থানে 'স্ট্রাকচারাল ক্র্যাক গেজ' বসানো হচ্ছে।
এদিকে, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে প্রত্যাশিত বিনিয়োগ যথাসময়ে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার এই টানেলকে ঘিরে শিল্পায়ন ও পর্যটনসহ দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। তবে প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে তদন্ত করছে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বর্তমানে ১৩টি রুটে ১৪টি 'পিংক বাস' (মহিলা বাস) চালু রয়েছে। এই সেবা বাড়াতে আরও ১০০টি বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানির প্রক্রিয়া চলছে।
এছাড়া অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিআরটিসির ১ হাজার ২৯৮টি বাসের মধ্যে ১ হাজার ১৭২টি এবং ৫২৫টি ট্রাকের মধ্যে ৪৯৪টি বর্তমানে সচল রয়েছে। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও তিনি জানান।
অন্যদিকে, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আবদুল রাবী সরদারের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ বেআইনি। উৎসবের সময় যাত্রীরা জোর করে ছাদে ওঠেন। এটি বন্ধে কারিগরি সমাধান খোঁজা হচ্ছে। এছাড়া রেলের প্রচলিত আইন অনুযায়ী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা নিহত যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

