মুন্সীগঞ্জের লৌহজংয়ে নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নদীতে গোসল করতে গিয়ে মো: শান্ত বেপারী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ডহরি-তালতলা খালে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনাস্থলে গিয়ে রাত ১টা পর্যন্ত খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থানীয়রা বেড়াজাল ফেলে নিহতের মরদেহ উদ্ধার করে। শনিবার রাতে ও রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খায়রুন নেছা। নিহত শান্ত বেপারী উপজেলার নুরপুর গ্রামের মো: শাহআলম বেপারির ছেলে৷
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, শান্ত বেপারী শনিবার দুপুর ৩টার দিকে ডহরি-তালতলা খালে গোসল করতে যায়। পরে বাড়িতে সে আর ফেরেনি। শান্ত বেপারী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু’র ঘটনায় লৌহজং থানার একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

