রাজশাহী ১ আসনে এবার আমার ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে: চিত্রনায়িকা মাহি

রাজশাহী ১ আসনে এবার আমার ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে: চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই দ্বিগুণ উদ্যোমে মাঠে নেমেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। ভোট চাইতে চষে বেড়াচ্ছেন রাজশাহী ১ আসনের অলিতে গলিতে। সেইসঙ্গে করে চলেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমালোচনা।
রাজশাহী ১ আসনে গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে নির্বাচনি প্রচারণায় গিয়ে তিনি বলেন, এবার আমার ভোট হবে অন্যায় ও ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। যে চৌধুরী শিক্ষক ও সাধারণ জনগনকে সম্মান করতে পারে না, তার এমপি হওয়ার কেন যোগ্যাতা নেই।
মাহি বলেন , আর কিছু করতে না পারলেও আমি সাধারণ মানুষকে সম্মান করতে পারব। আমি সবার কাছে দোয়া চাইতে এসেছি। আমি এই নির্বাচনে জয়ী হলে এই এলাকার কোনো সমস্যা থাকবে না। আজ থেকে আর পুলিশের ভয়ে কারও মাঠে ঘাটে ঘুমানোর প্রোয়জন নেই। কারণ, তিনি তাদের পাশে আছেন। আর তিনি সবাইকে নিরাপদে ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন। তাই আগামী ৭ জানুয়ারি তার ট্রাক প্রতীকে ভোট দিতে হবে।

এই অভিনেত্রী আরও বলেন, আজকে এখানকার থানার যিনি ওসি সাহেব আছেন, আমি তার সঙ্গে কথা বলব। অনুরোধ করব যে, যাদের নামে আটক পরোয়ানা নাই, এমন কোনো সাধারণ মানুষ, এমন কোনো কৃষক ভাইদেরকে যেন তারা হয়রানি না করে। আমি সবার উদ্দেশে বলছি, আপনাদের ভাই কিংবা কারও স্বামী এ রকম ভয় পাচ্ছে যে এই বুঝি তাকে আটক করে নিয়ে যাবে। আপনাদের ভাই, স্বামী, বাবাকে বলে দেন-আজকে থেকে তাদেরকে বলে দেন আর কের ভয় নেই তারা আজ থেকে নিশ্চিন্তে ঘুমাতে পারে। কারণ, মাহিয়া মাহি তাদের পাশে আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

