ফেসবুকে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফেসবুকে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে পাখি আক্তার সম্পা (২৮) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। সোমবার (০১ জুলাই) বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার জামিলনগর এলাকার একটি ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাখি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবারের এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলায় ওই গৃহবধূর স্বামী মো: রুনু প্রামাণিককে আটক করে পুলিশ। মঙ্গলবার (০২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক রুনু শহরের মালগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা।
পাখি আক্তার ফেসবুকে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে ভিডিওতে উল্লেখ করেন, প্রথম স্ত্রী থাকা সত্বেও রুনু তাঁকে বিয়ে করে জামিলনগরের ওই ভাড়া বাড়িতে রাখেন। রুনু মাঝেমধ্যেই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এজন্য এর আগেও তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন।

১ মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে বক্তব্য রেকর্ড করার পর পাখি তাঁর ফেসবুক আইডিটি নিষ্ক্রিয় করে ফেলেন। পরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রাতে পাখির ভাই মো: মুক্তার হোসেন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের পর তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে ভিডিও বক্তব্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

