বগুড়ার শেরপুরে অতর্কিত হামলায় যুবক হাসপাতালে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ধারালো অস্ত্রের আঘাতে শাহীন আলম (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহীন আলম উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহা পাড়া এলাকার আতোয়ার কসাইয়ের মেয়ে আঙ্গুরী বেগম (৩২)। প্রায় ১৮ বছর আগে খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আসাদুল ইসলামের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। দাম্পত্য কলোহর জেরে দুই মাস আগে আঙ্গুরী তালাক দেন আসাদুলকে।

এরপর থেকে তাদের সন্তান উত্তর সাহা পাড়ায় নানার বাড়িতে থাকে। ঘটনার দিন রাতে আঙ্গুরী পারভবানীপুর গ্রামের শাহীন আলমকে সাথে নিয়ে তার মেয়ের সাথে দেখা করতে আসেন। ফেরার পথে তারা জগন্নাথপাড়া অর্টিস্টিক স্কুলের মোড়ে পৌছলে আসাদুল শাহীনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শাহীন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় জুয়েল বলেন, আমি বাড়ি ফেরার সময় একজনকে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখি। আমি তাকে থামানোর চেষ্টা করি। কিন্তু তিনি পালিয়ে যান। এরপর ঘটনাস্থালে এসে হামলা ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে থানায় খবর দেই। পুলিশ এসে শাহীনের মোটরসাইকেলটি হেফাজতে নেয়। এসময় আঙ্গুরী বেগম কোন কথা বলতে রাজি হননি।

আহত শাহীন আলম বলেন, আসাদুল আমার খালাতো ভাই। আঙ্গুরীর সাথে আমার পরোকীয়ার সম্পর্ক আছে বলে সে সন্দেহ করতো। এজন্যই সে আমার উপর হামলা করেছে। আমি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমে) হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার মাথায় ১৮টি সেলাই করা হয়েছে। সম্ভবত কোন ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। একটু সুস্থ হলেই আইনের আশ্রয় নিব।

শেরপুর শহরের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে শাহীনের মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...