আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা হয়েছে, এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তা সরাসরি নাকচ করেছে সরকার।

শুক্রবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন-এর প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণ কিস্তি স্থগিতের খবরটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে দুটি পৃথক বৈঠক করেছে। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং তার দলের সঙ্গে।

দ্বিতীয় বৈঠকটি হয় বিকেলে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ও তার প্রতিনিধিদলের সঙ্গে। দুই বৈঠকই ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।

- Advertisement -

বৈঠকে অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে, পাশাপাশি কিছু সংস্কার পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। বেশ কিছু ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে মতৈক্য হয়েছে, আবার কিছু বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার কঠোর অবস্থান তুলে ধরেছে। তবে আইএমএফের সঙ্গে আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে উভয় পক্ষই আশাবাদী।

- Advertisement -

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইএমএফ বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও নির্বাচিত সরকারের সময় উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে চায়।

সরকার আরও স্পষ্ট করে জানায়, “সংস্কারে ব্যর্থতার কারণে ঋণের কিস্তি স্থগিত করা হয়েছে”—এ ধরনের কোনো সিদ্ধান্ত আইএমএফ নেয়নি। এমনকি বৈঠকের সময়ও এ ধরনের কোনো আলোচনা হয়নি বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

অন্বেষণ ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার পৈত্রিক বাসভবন বগুড়ার গাবতলী উপজেলার...

ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় জনস্রোত

ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে...

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। জেলা পরিষদের চেয়ারম্যান...

গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

অন্বেষণ ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে...

ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় জনস্রোত

ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার...

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য...

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম...

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর...

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন...