একেবারে নীরবে ওয়েব ফিল্মের শুটিং শেষ করলেন তানজিন তিশা

একেবারে নীরবে নতুন একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করলেন তানজিন তিশা। পরিচালক সঞ্জয় সমদ্দার জানান, আমরা চেয়েছি কাজটা শেষ করার পরেই সবাইকে জানাব। এজন্য একেবারে নীরবে কাজটা শেষ করেছি। আসলে আমরা কাজটি মনোযোগ দিয়ে করতে চেয়েছি। সব শিল্পী ও কলাকুশলীর আন্তরিকতায় শেষ পর্যন্ত সফলভাবেই শেষ করতে পেরেছি।
অভিনেত্রী তানজিন তিশা অভিনীত নতুন ওয়েব ফিল্মের নাম ‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’। গত সোমবার (২২ জানুয়ারি) থেকে গাজীপুর, পুবাইল এবং ঢাকার মধ্যে বিভিন্ন স্থানে এই ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে। এর আগেও এই পরিচালকের আরও ২টি ওয়েব ফিল্মের কাজ করেছেন তিশা। পরিচালক জানান, চিন্তাভাবনা আছে আগামী ঈদুল ফিতর বা ঈদুল আজহায় এটি মুক্তি দেওয়া হবে।
তানজিন তিশা ছাড়াও এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, রওনক রিপন, এ কে আজাদ সেতু, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। নতুন ওয়েব ফিল্মটি নিয়ে সঞ্জয় সমদ্দার খুব আত্মবিশ্বাসী।

তিনি জানান, নির্মাতা হিসেবে আমি আমার মতো কাজ করতে পছন্দ করি। প্রতিটি কাজই আমার কাছে পরীক্ষার মতো। যাতে নিজের করা শেষ কাজটির চেয়ে নতুন কাজটি যেন আরও ভালো করতে পারি। ফলে এই কাজেও চেষ্টা ছিল নিজেকে অতিক্রম করার এবং একেবারে নতুন কিছু করার। এ ওয়েব ফিল্মের গল্পটা সাসপেন্স থ্রিলার। প্রত্যেকটা মানুষ টিকে থাকার জন্য কত রকমের যুদ্ধ করে, সেটাই ওয়েব ফিল্মে তুলে ধরার চেষ্টা করেছি।
পরিচালক সঞ্জয় সমদ্দার আরও জানান, এ ধরনের গল্পে এর আগে কখনো কাজ করিনি। তানজিন তিশার চরিত্রটিও অদ্ভুত রকমের। এতে একটার পর একটা খুনের ঘটনা ঘটে। কোনোটি তিশা করে, কোনোটির জন্য আবার সে ফেঁসে যায়। তিশা এ ওয়েব ফিল্মে দুর্দান্ত অভিনয় করেছে, আমি যেমনটা প্রত্যাশা করেছি, তার চেয়েও অনেক বেশি। ‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’ এর শুটিং করতে একটানা ১০ দিন লেগেছে বলে জানিয়েছেন পরিচালক সঞ্জয় সমদ্দার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

