কুমিল্লায় প্রাণ কোম্পানির গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় প্রাণ-আর আর এফ এল কোম্পানির একটি ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে প্রাণ-আর আর এফ এল এর গোডাউনে আগুন লাগে। আগুনের তীব্র লেলিহান শিখা যা প্রায় ৮ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিলো।
কুমিল্লায় প্রাণ কোম্পানির গোডাউনে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কেউ হতাহত হয়েছে কি না এ বিষয়ে খোঁজ নিয়ে গণমাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচারের দোকান ভস্মীভূত

গাজীপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ দোকান পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে কয়েল থেকে ভয়াবহ আগুনে গরু-ছাগল পুড়ে ছাই!

