বগুড়ার শেরপুরে কয়েল থেকে ভয়াবহ আগুনে গরু-ছাগল পুড়ে ছাই!

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী (গজারিয়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে হাজী মো. আফসার আলীর গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শুকনো খড়কুটোয় আগুন জ্বলে উঠে গোয়ালে বাঁধা থাকা গবাদিপশুগুলোকে গ্রাস করে নেয়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে গোয়াল ঘরে থাকা গরু-ছাগল রক্ষা করা যায়নি।
আফসার আলীর দাবি, এতে ৮টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে, তার ক্ষতির পরিমাণ প্রায় বারো লাখ টাকা।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করা শেরপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) বিকাশ জানান, গোয়ালঘরে মোট ১০টি গরু ছিল। এর মধ্যে ৮টি আগুনে পুড়ে মারা গেছে এবং বাকি ২টি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

