কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার গুলিতে আহত ২

বিশেষ সংবাদ

কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার গুলিতে দুইজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতাহার আলীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার গুলিতে দুজন আহতের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লা জানান, পূর্ব দ্বন্দ্বের জেরে শিমুলিয়া গ্রামের একটি চায়ের দোকানে হাশেম গাজীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা আতাহার আলী একটি ব্যক্তিগত পিস্তল দিয়ে তার দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। এসময় হাশেম ও স্থানীয় ভ্যানচালক মো: আব্দুল জলিল গুলিবিদ্ধ হন।

পরে গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। তিনি আরও জানান, এ ঘটনায় আহতার আলীসহ দুইজনকে আটক করা হয়েছে। পরবতী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে হাশেম গাজীর অবস্থা আশংকাজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী খাল-নদী পুনঃখননের যে কর্মসূচি নেওয়া...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন...