কোটা সংস্কার নিয়ে স্ট্যাটাস, টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে ৫ কোটি টাকা বিনিয়োগ হারালেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়ামান সাদিক। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। তবে স্টার্টআপ বাংলাদেশ ও জুনায়েদ আহমেদ পলক চুক্তি বাতিলের জন্য কোনও কারণ জানাননি।
চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এর প্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল হতে পারে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্টার্টআপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন আয়মান সাদিক। তিনি লিখিছেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

