ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের আবুল কালাম আজদের বদলির আদেশের প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিভিন্ন শ্লোগান দেন তারা। একইসঙ্গে কলেজ মাঠে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলও করেছেন তারা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত এবং উৎসাহ দিয়েছেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্যার। অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত হয়েও তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন। এ ছাড়া কলেজে তার নানা অবদান রয়েছে। তাই আমাদের কলেজের সকল শিক্ষার্থীরা চান তিনি যেন তার অধ্যক্ষের পদে বহাল থাকেন।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, অবিলম্বে অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। এ জন্য আমরা ১৬/১৭ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নতুন চোরদের হাত অবশ করতে পারলেই উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে: জামায়াত আমির

১৫ বছরের বিরোধের অবসান, শেরপুরে ধানের শীষের পক্ষে গণজোয়ারের ডাক

