সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশে জনসমুদ্র, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। সিলেটকে ঘিরে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সকাল থেকেই সিলেট বিভাগের চার জেলা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। হাতে ধানের শীষ, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করে তারা আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠের ভেতর ও আশপাশের এলাকা কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢলে ভরে যায়।

তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সকাল থেকেই ছিল বাড়তি উৎসাহ ও প্রস্তুতি। এর আগে বুধবার রাতে তিনি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দলীয় সূত্র জানিয়েছে, এই জনসভা থেকেই তিনি দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্বাচনী বার্তা তুলে ধরেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এই জনসভায় প্রায় তিন লাখের বেশি মানুষের সমাগম হয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

