বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, সরকার জনগণের জীবনমান উন্নয়নে ব্যর্থ হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল করেছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, “বর্তমান সরকারকে ভূতে ধরেছে।”
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রিয়াজুল ইসলাম বিভিন্ন খাতে সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষি, জ্বালানি ও শিল্প, সবখানেই সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট এবং বিদ্যুৎ ও গ্যাস সমস্যার কারণে জনজীবনে চাপ বেড়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। একইসঙ্গে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আন্দোলনের পথ বেছে নেওয়া হতে পারে।
সমাবেশে জকসুর জিএ মাজহারুল ইসলাম বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং জনগণের মতামত উপেক্ষা করা হলে এর পরিণতি ভালো হবে না।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

