চাঁদা না পেয়ে মিরপুর-১ নম্বরে মার্কেট ভাঙচুর, গ্রেফতার ১

চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুর-১ নম্বরে স্বাধীন মার্কেটে গতকাল রাতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই ঘটনায় মার্কেটের ব্যবস্থাপক তরিকুল বাদী হয়ে মিরপুর মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়র করেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: সাজ্জাদ রোমন বলেন, গতকাল রাত ৮টার দিকে সন্ত্রাসী শাহাদত বাহিনীর ২০ থেকে ২৫ জন সদস্য মিরপুরের ১ নম্বরে স্বাধীন মার্কেটে গিয়ে ওই মার্কেট কমিটির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। কমিটির সদস্যরা চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা ওই মার্কেটে ভাঙচুর চালায়।
তিনি জনান, এই স্বাধীন মার্কেটের ব্যবস্থাপক তরিকুল বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। মামলার ভিত্তিতে মিরপুর থানার পুলিশ আজ ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে আসিফ সিকদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসিফ ঢাকা মহানগর উত্তরের ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে মিরপুরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদাবাজি রোধে মিরপুর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশে এই কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

