চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশুরা হলো, উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুন গ্রামের মো: রাসেলের ছেলে শিশু শাকিল (৯) ও একই ইউনিয়নের পীরগাছি গ্রামের মো: আলমগীর হোসেনের মেয়ে মারিয়া (৯)। নিহত ২ জনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিলো।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন জানান, সোমবার বেলা ১১ টার দিকে প্রায় একই বয়সী ৪-৫ জন শিশু নাককাটিতলা বাজার ঘাটে গোসল করার সময় শিশু শাকিল ও মারিয়া ডুবে যায়।

এসময় সাথে থাকা অন্য শিশুরা এসে তাদের পরিবারকে জানালে স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া শিশুদের অভিভাবকরা নদী থেকে ওই ২ শিশুর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
