শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মোবাইলে জুয়া খেলার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে এক সালিশি বৈঠকে মো: মুসলিম উদ্দিন (৩৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের বাবা ও চাচাসহ আরও ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা মো: জোয়ারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন।

এলাকাবাসীরা জানান, গতকাল বিকেলে উপজেলার মাটিকাটা গ্রামের রাকিব, সুজন ও তার ভাগিনার সাথে একই গ্রামের নয়নের সঙ্গে জুয়া খেলার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে গতকাল সন্ধ্যার দিকে মাটিকাটা ব্রিজপাড় এলাকায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে মাতব্বররা মোবাইলে অনলাইন জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম উদ্দিন তাদের জুয়া খেলার ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিল। এসময় রাকিব ও সুজনের ভাগনের সঙ্গে মাতব্বরদের সামনে মুসলিম উদ্দিনের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে সুজন ও রাকিব সালিশে তার বন্ধুদের ফোন করে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়ি রাম-দা দিয়ে কোপাতে থাকে। তাতে তার পরিবারের স্বজনরা বাধা দিতে গেলে তাদের উপরেও তারা হামলা করে। এতে মুসলিমের বাবা ও চাচাসহ ৫ থেকে ৬ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুসলিম উদ্দিন মারা যায়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পূর্বশত্রুতার জেরে মুসলিম নামের এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে হালিম নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। প্রয়োজনে আগামীকাল বা পরশুও...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয়...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...