জেলগেট থেকে ফের গ্রেপ্তার গাইবান্ধার সাবেক আওয়ামী লীগ নেতা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ফের গ্রেপ্তার হয়েছেন গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক ও হামলার অভিযোগে মামলা রয়েছে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাকে কারাগারের ফটক থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে তাকে থানায় নেওয়া হয়।

জানা গেছে, ঠিকাদার হিসেবে পরিচিত জসিম গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার বিহারি পট্টিতে।

গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, “তিনটি মামলায় গ্রেপ্তারের পর আমি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। পুলিশের কাছে আমি জানতে চেয়েছি, আমাকে আবার কেন গ্রেপ্তার করা হলো।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “জেলগেট থেকেই তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এর আগে, গত ৩ এপ্রিল রাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ আগস্ট গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেই সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়। এছাড়া, পলাশবাড়ী উপজেলায় যুবদলের একটি কর্মীসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় মসলা ও সবজির দাম। এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৩০০ টাকা বেড়ে...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।শনিবার (২৩ মে)...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় মসলা ও সবজির দাম। এক মাসের...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে,...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন...

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের...

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার...