ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ২ জন নিহত, আহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের ২ জন সদস্য নিহত হয়েছেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবাগত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বাগরী গ্রামের বিলের পাড়ে ৮ থেকে ১০ জনের ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে ওই গ্রামে অবস্থান নিলে স্থানীয় লোকজন বিষয়টি টের পায়। এ সময় তারা গ্রামবাসীদের খবর দিলে মসজিদের মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দেয়া হয়। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলে এবং গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
পরে আরও ৩ জন পালানোর চেষ্টা করলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডাকাত দলের ২ জন নিহত হয়েছে, এ বিষয়ে তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মুজিবুর রহমান বলেন, নিহত ২ জনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার

বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

জুলাই আন্দোলনে শিশুর মৃত্যু, এক বছর পর পুলিশের মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে ঘিরে উত্তেজনা, চড়-থাপ্পড়-কিল-ঘুষি ও ধাওয়া

