ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম

ডিজিটাল লেনদেনের সুবিধা আরও একধাপ এগোল। এবার গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। এতে করে প্রতিষ্ঠানটি ই-ওয়ালেট বা ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট সেবা চালু করতে পারবে।
সোমবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪-এর অধীনে এই লাইসেন্স প্রদান করা হয়েছে। সার্কুলারটি দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেমস অপারেটর এবং পিএসপি-প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইনের ৫(৪) ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে সমাধান সার্ভিসেস লিমিটেডকে দেশের অভ্যন্তরে পিএসপি হিসেবে কার্যক্রম চালাতে অনুমোদন দেওয়া হলো।
প্রতিষ্ঠানটি এই লাইসেন্স পেতে প্রথম আবেদন করেছিল ২০২১ সালের ১৬ নভেম্বর। এর পর পর্যায়ক্রমে সব শর্ত পূরণ করে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে এনওসি (অনাপত্তিপত্র) পায়। এর প্রায় আট মাস পর এলো লাইসেন্সের চূড়ান্ত অনুমোদন।
পিএসপি বা ই-ওয়ালেট সেবার মাধ্যমে গ্রাহকরা নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে ব্যাংক থেকে টাকা এনে অনলাইনে কেনাকাটা, ইউটিলিটি বিল, টিউশন ফি বা অন্যান্য ডিজিটাল লেনদেন করতে পারবেন। ক্যাশবিহীন সমাজ গড়তে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পিএসপি প্রতিষ্ঠান রয়েছে ৮টি। অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ ও চালডাল ইতোমধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের এই নতুন উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

শেরপুরে রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

হোয়াটসঅ্যাপ-ফেসবুক ব্যবহারে মেটার নতুন প্রিমিয়াম পরিকল্পনার বিস্তারিত

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

শেরপুরে যাত্রা শুরু করল ইনফিনিক্স মোবাইলের ‘আওয়ান স্মার্ট জোন’

