থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিল শিক্ষর্থীরা

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া ৭টি অস্ত্র সেনাবাহিনাীর নিকট ফিরিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে বিক্ষুদ্ধ জনতা এই অস্ত্রগুলো পুলিশের কাছ থেকে কেড়ে নিয়েছিল। পরে গতকাল শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে, থ্রি নট থ্রি রাইফেল, শটগান, পিস্তল ও দোনালা বন্দুক।
বুধবার (০৭ আগস্ট) বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফতেখারের নিকট এই অস্ত্রগুলো জমা দেওয়া হয়েছে। এর আগে, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করে শিক্ষর্থীরা ।
জানা গেছে, গত (৫ আগস্ট) দুপুরে আন্দোলনকারীরা সোনাইমুড়ী বাইপাস এলাকায় জড়ো হয়। এরপর তারা সেখানে আনন্দ উল্লাস করতে থাকে। বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আনন্দমিছিল থেকে সোনাইমুড়ী থানা লখ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন।

এরপর উত্তেজিত ছাত্র-জনতা সংঘবদ্ধ হয়ে সোনাইমুড়ী থানা ঘেরাও করে অগ্নিসংযোগ হামলা-ভাঙচুর চালালে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এসময় শতাধিক আহত হয়। এতে ৪ পুলিশ সদস্যসহ ৭জন নিহত হন। ওই সময় বিক্ষুদ্ধ জনতা থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে গতকাল শিক্ষার্থীরা লুট হওয়া ৭টি অস্ত্র উদ্ধার করে জমা দিয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেনৃ ইফতেখার বলেন, ছাত্ররা অস্ত্রগুলো উদ্ধার করে আমাদের নিকট জমা দিয়েছে। অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেফতার

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

