দেশে গত ৩৮ দিনে বজ্রপাতে ৭৪ জনের মৃত্যু

দেশে গত ১ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩৮ দিনে বজ্রপাতে মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলো বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস (এসএসটিএএফ) ফোরাম।
বৃহস্পতিবার (০৯ মে) ধান কাটায় ব্যস্ত কৃষকদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি পালনকালে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, দেশে গত এপ্রিল মাসে বজ্রপাতে ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১১ জন এবং চলতি মাসের গত ৮ দিনে বজ্রপাতে ৪৩ জন মারা গেছেন। এর মধ্যে ৩৪ জন পুরুষ ও ৯ জন নারী। মৃত ব্যক্তিদের মধ্যে ৩৫ জনই কৃষক ছিলেন।
সংগঠনটি কৃষকের জীবন রক্ষায় মাঠে কাজ করা কৃষকদের ৩টি পরামর্শ দিয়ে তা পালনের আহ্বান জানিয়েছে। তার পাশাপাশি বজ্রপাত হলে কৃষকরা কীভাবে নিজেদেরক নিরাপদ রাখবেন সেই কৌশলও বলে দেন সংগঠনটির সদস্যরা।
আগামি শনিবার থেকে এই লক্ষ্যে (এসএসটিএএফের) একাধিক প্রতিনিধিদল মুন্সীগঞ্জের সিরাজদিখান, মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটায় ব্যস্ত প্রায় ৫০০ জন কৃষকেকে বজ্রপাত থেকে নিজেদের জীবন রক্ষার কৌশল জানান।
সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: রাশিম মোল্লা, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ গবেষণা সেলের প্রধান মো: আব্দুল আলিম ও স্বেচ্ছাসেবী মো: শরিফুল ইসলাম। এ সময় কৃষকদের মধ্যে কোমল পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

