মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় কৈশোর বান্ধব ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

নওগাঁয় কৈশোর বান্ধব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদরের চকপ্রাণ উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০৭নভেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে কৈশোর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নওগাঁয় কৈশোর বান্ধব ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান। ইয়্যূথ গ্রুপ এর সদস্য চৈতি সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাবেদ ইকবাল, নওগাঁ সদর উপজেলার শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম, মা ও শিশু কল্ল্যান কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: সালমা আক্তার, সংস্থাটির নওগাঁ জেলা ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমি প্রমূখ।

অনুষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, জেন্ডার সমতা, বাল্য বিবাহ, স্বাস্থ্য সম্মত টয়লেট, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, স্বাস্থ্য বিজ্ঞান এবং শারিরীক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও খেলাধুলা ও কুইজ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয়ের ক্যাম্পেইনে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১০০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগীতায়। শেষে চিত্রাঙ্কণ, বিতর্ক প্রতিযোগিতা ও কুইজের পুরুষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ৫০০ টাকা মুচলেকায় তাকে...

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ...

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর স্থানীয় এক ছাত্রদল নেতাকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ...

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জামিন মঞ্জুর...

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর রাখা হবে...

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর স্থানীয় এক ছাত্রদল নেতাকে তার সাংগঠনিক পদ...

সুন্দর নির্বাচন করে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুন্দর...

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি করে রাশিকুল আনাম রাশু (৩৮)...

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন...