নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, আটক ৫

নাটোরে আদালত চত্বরে একটি মামলার হাজিরা দিতে গিয়ে মো: রাতুল আহমেদ সময় (৩০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো: মাহমুদুল হাসান সোহাগ, মো: সজিব, মো: সুমন, মো: সবুজ ও মো: শাহরিয়ার নামে ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নাটোর আদালত চত্বর (জেলা প্রশাসকের কার্যালয়) এর সামনে এ ঘটনা ঘটেছে। আহত রাতুল আহমেদ সময় শহরের কানাইখালী এলাকার মো: রাজু আহমেদের ছেলে। আটককৃতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজকোর্টে যান রাতুল আহমেদ সময়সহ তার বাবা-চাচারা। কোর্টে হাজিরা দেওয়া শেষে দুপুরে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত রাতুল আহমেদ সময় নামের ওই যুবকের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়।
তখন তার বাবাসহ স্বজনরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশ সদস্যরা দেখতে পেয়ে দৌঁড়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। পরবর্তীতে অপর ১ জনকে আটক করে পুলিশ। পরে আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোরে আদালত চত্বরে এক যুবককে কুপিয়ে জখমের বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মো: তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

