পাবনায় সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনায় সিএনজি চালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক মো: দুখু ইসলাম (৩৮) পাবনা সদরের শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার মো: শামসুল ইসলামের ছেলে । একই এলাকার মৃত মো: দরবেশ আলীর ছেলে মো: রমজান আলী (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পাবনার টার্মিনাল অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক দুখু মিয়া ও রমজান আলী মারা যান।
পাবনায় সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
