পুত্র সন্তানের বাবা হলেন টাইগার পেসার শরিফুল ইসলাম

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বাবা হওয়ার সু-খবর জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন বাঁমহাতি এই পেসার।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে (মঙ্গলবার) সকাল ৮: ৩৫ মিনিটে আমাকে পুত্র সন্তান দিয়েছেন। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
শরিফুল ইসলাম আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন। ১১ বছর পর বিপিএলে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দলে তার সাথে আছেন সাকিব আল হাসান, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ইংল্যান্ডের মঈন আলীর মতো ক্রিকেটাররা।
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন শরিফুল। ৩ ফরম্যাটের ক্রিকেটেই দেশের হয়ে সমান তালে পারফর্ম করে যাচ্ছেন পঞ্চগড়ের এই পেসার। সর্বশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন তিনি। তবে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন।
চলতি অক্টোবর মাসেই দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে। ২ ম্যাচের টেস্ট সিরিজের দলে তার ডাক পাওয়া অনেকটাই নিশ্চিত রয়েছে। এরপরেই বাংলাদেশের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

