ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমতলী পৌর ছাত্রলীগের কমিটিতে থাকা দুইজন নেতা পদত্যাগ করেছেন। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বরগুনা আমতলী উপজেলার পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির ২ নেতা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন, বরগুনা আমতলী পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির যুগ্ম সাধারণ-সম্পাদক তৌহিদুল ইসলাম জিয়া ও একই কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানজিল (এইচ) রাব্বি।
তৌহিদুল ইসলাম জিয়া ফেসবুক পোস্টে লেখেন, আমি তৌহিদুল ইসলাম জিয়া আমতলী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম ধন্যবাদ।
পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির অপর এক নেতা তানজিল এইচ রাব্বি ফেসবুক পোস্টে লেখেন, আমি তানজিল (এইচ) রাব্বি আমতলী পৌর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম ধন্যবাদ, আগে যাও একটু ছাত্রলীগ করতাম এখন সেই ধিক্কার জানাই।
ফেসবুকে তাদের এই স্ট্যাটাস দেয়াড় পর-পরই কোটাবিরোধী আন্দোলনের সমর্থনকারীরা এই পোস্টে লাইক দিয়ে কমেন্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

বগুড়ায় বিএনপির অফিসে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

