বগুড়ায় একমাস ব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান

বগুড়ায় একমাস ব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বগুড়া প্রেস ক্লাব এ মেলার আয়োজন করেছে।
বগুড়ায় একমাস ব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মো: মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজি মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিম, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিপুরি তাঁত শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আমির হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাজেদুর রহমান সিজু।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মিলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

শেরপুরের গোসাইঁপাড়ায় কালী মন্দিরের ঢালাই কাজের উদ্বোধন

শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধন হয়েছে

