আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ তথ্য জানানো হয়। সূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বগুড়া পুলিশ লাইনস হেলিপ্যাডে অবতরণ করবেন।
সফরের শুরুতে সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময় জেলা আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন করারও কথা রয়েছে তার।
এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর আড়াইটায় তিনি বগুড়ায় তার পৈতৃক বাড়িতে যাবেন এবং সেখানে কিছু সময় অবস্থান করবেন।
বিকেল ৪টায় আলতাফুন্নেছা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল পৌনে ৬টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন তিনি।
সূচিতে উল্লেখ করা হয়েছে, এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। সফরে তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরাও সঙ্গে থাকবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

