বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত দেশের ১৩তম এই সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বগুড়া সফরে আসেন তারেক রহমান। সকাল ১০টার দিকে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউজে পৌঁছায়। এরপর দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী বগুড়া আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করে এক সভায় বক্তব্য দেন তিনি।

পরবর্তীতে বগুড়া পৌরসভা চত্বরে এসে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জেলা বিএনপির নেতাকর্মীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

