শেরপুরের গোসাইঁপাড়ায় কালী মন্দিরের ঢালাই কাজের উদ্বোধন

বগুড়ার শেরপুর পৌর শহরের গোসাইঁপাড়া এলাকায় সর্বজনীন শ্রী শ্রী কালী মাতা মন্দিরের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন গোসাইঁপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি আকাশ ঘোষ ও সাধারণ সম্পাদক সৌরভ বসাক। পাশাপাশি প্রধান উপদেষ্টা বাবু সুভাষ গোস্বামী, উপদেষ্টা গৌতম ঘোষ, প্রানোবন্ধু দাস পানু, নিহারঞ্জন সাহা, জীবন ঘোষ, পাপ্পু ঘোষ, সাংগঠনিক সম্পাদক তীর্থ সাহা, কমেলশ কর্মকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোসাইঁপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি আকাশ ঘোষ বলেন, “ইতিমধ্যে মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। আজ থেকে ঢালাই কাজ শুরু হলো। আমরা আশা করছি, আগামী এক বছরের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হবে। মন্দির নির্মাণকাজ সফলভাবে শেষ করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

