বগুড়ায় করতোয়া নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চকলোকমান বেজোড়া ব্রীজ সংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে ফুলে যাওয়া শরীরে কোনো আঘাতের চিহ্ন তৎক্ষণাৎ দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতের বয়স প্রায় ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

