বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

বগুড়ায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফাহিম হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের চকফরিদ কলোনি এলাকার মোহাম্মদ ফরহাদ হোসেনের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান করছিল ফাহিম হোসেন। এ সময় ৩/৪ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানকা কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুন্দীন বলেন, শহরের কলোনি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও আসামিদের গ্রেফতার পুলিশে একধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

