বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন সিমা খাতুন (২৭) নামের এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকে আনেন প্রেমিক নাজমুল হাসান (৪০)। কিন্তু বিয়ে না করেই সেখান থেকে পালিয়ে যান তিনি । এ ঘটনায় শনিবার (৫ জুলাই) দুপুরে তাঁর বাবা ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী সিমা খাতুন (২৭) একই গ্রামের বাসিন্দা খোকা মণ্ডলের মেয়ে।
জানা যায়, প্রেমিক নাজমুল হাসানের বাড়ির উঠানে অবস্থান করছেন সিমা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নাজমুল নিজেই তাঁকে বাড়িতে নিয়ে যান। তবে আজ সকালে কোনো কিছু না জানিয়ে গা-ঢাকা দেন তিনি।
স্থানীয়রা জানান, ঘটনাটি এখন পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে। প্রেমিকা বাড়ি ছাড়ছেন না, আবার প্রেমিকের পরিবারের পক্ষ থেকেও কোনো কথা বলা হচ্ছে না।
অভিযোগ সূত্রে জানা গেছে , তাঁদের সম্পর্কের বয়স প্রায় ১২ বছর। দীর্ঘ সময় ধরে নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক চালিয়ে গেছেন। একসঙ্গে ঘোরাফেরা করেছেন, এমনকি তার একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি নাজমুলের পরিবার অন্যত্র তাঁর বিয়ের আয়োজন শুরু করে। বিষয়টি জানতে পেরে প্রেমিকা (সিমা) যোগাযোগ করলে, নাজমুল বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়িতে ডেকে আনেন। তারপর সেখান থেকে কৌশলে পালিয়ে যান।
সিমা বলেন, “নাজমুল নানা সময়ে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে। আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছে। বিয়ের চাপ দিলে সে নিজেই আমাকে বাড়িতে ডেকে আনে। এখন সে পালিয়েছে, তার পরিবারও কোনো কথা বলছে না। এখন বিয়ের দাবিতে আমি অনশন করছি। বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না।”
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, “মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

