বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ায় বসতঘর থেকে শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিম। মরদেহর পাশে একটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মেয়েকে হত্যার পর পরই মা আত্মহত্যা করেছেন। তবে এ ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন পুলিশ। ওই চিরকুটে লেখছিল, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার সন্তানকে মেরে ফেলেছি।
নিহতরা হলেন, কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল এলাকার আবদুল মোমিনের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তার চার বছর বয়সী মেয়ে মুশফিকা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, আজ সকালে স্বামী আবদুল মোমিন ও মেয়ে মুশফিকাকে নিয়ে এক সঙ্গে খাবার খায় জুলেখা বেগম। পরে আব্দুল মমিন অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো কাজে বের হয়। এরপর মুশফিকা ও তাঁর মা জুলেখা বেগম ঘরেই ছিলেন। পরে দুপুর গড়ে বিকাল হলেও মা-মেয়ের কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে বসতঘরের জানালা দিয়ে দেখতে পান বিছানায় পড়ে আছে ৪ বয়সী শিশু মুশফিকার মরদেহ, আর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন জুলেখা বেগম।
বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার ওমর আলী জানান, ধারণা করা হচ্ছে, মেয়েকে শ্বাসরোধে হত্যার পরে মা জুলেখা বেগমও আত্মহত্যা করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। পরিবারের কারো সঙ্গে জুলেখার কোনো ও বিবাদ ছিল না। মরদেহগুলোর পাশে থেকে পাওয়া চিরকুটের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং দুই মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

