বগুড়ার শেরপুরে মহিষসহ পিকআপ ট্রাক ছিনতাই

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ছয়টি মহিষসহ একটি পিকআপ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকৃত ছয়টি মহিষের মূল্য প্রায় ৮ লাখ টাকা। শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শুখানগাড়ী এলাকায় রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় চালক কে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মো: তোজাম বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গোদারবাগ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো:তোজাম (৪৫)। তিনি ১৫ সেপ্টেম্বর বিকেলে নাটোরের সিংড়া উপজেলার জামতৈল হাট থেকে ৬ টি বকনা মহিষ ক্রয় করেন। পরে পিকআপযোগে কাজিপুরে যাওয়ার পথে শুখানগাড়ী এলাকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের সামনে রাত সাড়ে ৯ টার সময় একদল দুর্বৃত্ত রাস্তায় সিএনজি ও গাছ ফেলে পিকআপটি গতিরোধ করে।

এসময় পিকআপ চালক ও তার সহকারী কে মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার পরপরই পথচারী ইউনিলিভার কোম্পানীর এক সেলসম্যানকে পথরোধ করে ৮৫ হাজার টাকা ও অপর পথচারী রানীরহাট এলাকার আতাউর রহমানের ছেলে সোহেল রানার কাছ থেকে একটি ৬ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বগুড়ার শেরপুরে মহিষসহ পিকআপ ট্রাক ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ছিনতাই হওয়া পিকআপ ট্রাক ও মহিষগুলো উদ্ধারের চেষ্টা চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে...

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে উত্তেজনা...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার যাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের...

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের...

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার যাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায়...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী...