বগুড়ার সারিয়াকান্দিতে ৭ দিন ধরে শিক্ষার্থী নিখোঁজ

বগুড়ার সারিয়াকান্দিতে সাত দিন ধরে মো: নাছিম মিয়া (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নাছিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের গাবতলাপাড়া গ্রামের মো: ওয়াজেল মিয়ার ছেলে। নিখোঁজ নাছিম ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। এ সময় তার পরনে ছিলো নীল রংয়ের জ্যাকেট, জিন্সের প্যান্ট ও পায়ে হলুদ বার্মিসের স্যান্ডেল। নাছিমের গায়ের রং শ্যাম বর্ণের।
পরে নাছিমকে আর কোথাও খুঁজে না পেয়ে তার বাবা মো: ওয়াজেল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সারিয়াকান্দি থানায় একটি হারানো ডায়রি করেছেন।
বগুড়ার সারিয়াকান্দিতে ৭ দিন ধরে শিক্ষার্থী নিখোঁজ, এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম জানান, থানায় হারানো ডায়রি অনুযায়ী নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে আমাদের পুলিশের তদন্ত চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

