বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে। উত্তরাঞ্চলের লাখো ঘরমুখো মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে বঙ্গবন্ধু সেতুতে বৃদ্ধি পেয়েছে টোল আদায়।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো: আহসানুল কবীর পাভেল বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছন।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১১ জুন) রাত ১২টা থেকে বুধবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট ৩০ হাজার ৮৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে ২ কোটি ৮৮ লক্ষ ৭২ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে।
এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে মোট যানবাহন পার হয়েছে ১৫ হাজার ৭২০টি। এ থেকে টোল আদায় হয়েছে মোট ১ কোটি ৪০ লক্ষ ২৬ হাজার ৯৫০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে মোট ১৫ হাজার ১১৪ টি পার হওয়া যানবাহন থেকে টোল আদায় হয়েছে মোট ১ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো: আহসানুল কবীর পাভেল জানিয়েছেন, ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের লাখো মানুষ বাড়ি ফিরছেন। এতে যানবাহনের পারাপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেতু পারাপারে যেন কোনো রকমের বিঘ্ন না ঘটে সেঈ লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, যানজট নিরসনে সেতুর দুই পার্শেই ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে। এবারও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

